April 22, 2026, 8:48 am
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর তুরাগ থানাধীন এলাকার একটি ভবনে অভিযান পরিচালনা করে ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। শাহরিয়ার হাসান সরকার রাজা (২৬) ২। মোঃ রনি মিয়া (২৪) ও ৩। শ্রী নয়ন চন্দ্র সূত্রধর (১৯)।

গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল তুরাগ থানাধীন রূপায়ণ সিটি গ্র্যান্ড ব্লক-এ এর একটি ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

এ সময় তাদের হেফাজত হতে ৪৪২টি মোবাইল ফোন, আট লক্ষ ৮৪ হাজার টাকা, পাঁচটি ল্যাপটপ, তিনটি সিল মেশিন, একটি চার্জার, দুইট হিট মেশিন, একটি মোবাইল খোলার যন্ত্র, একটি মোবাইলের স্পিড মিটার, একটি IMEI নাম্বার ছাপানোর মেশিন, একটি টাকা গণনার মেশিন, একটি প্রিন্টার,

৭৪০ টি মোবাইলের ডিসপ্লে, দুই হাজার ৬০টি মোবাইলের ব্যাক সেল, ৫৬০টি মোবাইল এ্যাডেপটর, ৫৪০টি চার্জার ক্যাবল, ৯০ টি হেডফোন, ১৫০টি পেন ড্রাইভ, ২৫টি টাইপ-সি কানেকটর, ২ হাজার ১৯০ টি মোবাইলের ব্যাক কভার, এক হাজার মোবাইল ব্যাটারী, দুইটি সি সি ক্যামেরা, দুই কাটুন মোবাইল পার্টস, নগদ ৮ লক্ষ ৮৪ হাজার টাকা, ৩ হাজার ৫০০ মোবাইলের খালি বক্স, ১৮টি স্পীকার ও গ্রেফতারকৃতদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির তুরাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মোবাইল চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা চীন থেকে অবৈধভাবে মোবাইল ও মোবাইল পার্টস এনে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন মার্কেটে বিক্রি করত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST