August 30, 2026, 6:31 am
শিরোনামঃ
বেগমগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে তদন্তের দাবি গণপূর্তের হিসাবরক্ষকের বিরুদ্ধে বিল আটকে অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন পাটগ্রাম PIO কার্যালয় ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-২০২৫–২৬ অর্থবছরের প্রকল্পের তথ্য প্রকাশের দাবি, কর্মকর্তার বক্তব্য না পাওয়ার অভিযোগ: কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বংশালে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-তেজগাঁও

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর বংশাল এলাকা থেকে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ।গ্রেফতারকৃতদের নাম- ১। মোছাঃ আকলিমা খাতুন (৩৮) ও ২। নাঈম হাসান রাব্বি ওরফে হৃদয় (২১)।

সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) বিকেল ০৪.০০ ঘটিকায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বংশাল থানার কেন্দ্রীয় ভেটেরিনারী হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুই মাদক কারবারিকে ১৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মাদক কারবারিদের নিকট হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার মাদক কারবারি ও সেবনকারীদের নিকট বিক্রয় করতো। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত ফেনসিডিল তাদের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST