May 30, 2026, 9:55 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বর্তমান প্রজন্ম থেকেই ভবিষ্যতের বিজ্ঞানীরা তৈরি হবে – বিভাগীয় কমিশনার ময়মনসিংহ

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি, বলেছেন, সত্যিকারের বিজ্ঞানমনস্ক হতে হলে পড়াশোনায় বেশি মনোযোগী হতে হবে এবং প্রতিটি বিষয়ে কৌতূহল বাড়াতে হবে।

তিনি বলেন,মানুষ জন্মগতভাবেই বিজ্ঞানী,আল্লাহআমাদের সেই ক্ষমতা দিয়েছেন। আমাদের জীবনের যেসব সুবিধা ও উন্নতি,তার পেছনে বিজ্ঞানেরই অবদান রয়েছে। ১৯ এপ্রিল ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘উদ্ভা বন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য কে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন,সফল হতে হলে প্রয়োজন কঠোর অধ্য বসায় এবং প্রচলিত ধারার বাইরে গিয়ে চিন্তা করার মানসি কতা। আমাদের আশেপাশেই এমন অনেক সম্ভাবনাময় তরুণ রয়েছে, যারা হয়তো একাডেমিক ফলাফলে খুব এগিয়ে নয়, কিন্তু নতুন কিছু আবিষ্কারের চিন্তায় নিমগ্ন।তাদের অবমূল্যায়ন না করে বরং উৎসাহ ও সহযোগিতা করা উচিত।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান প্রজন্ম থেকেই ভবিষ্যতের বিজ্ঞানীরা তৈরি হবে। তাদের মেধা, পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশ এগিয়ে যাবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

 

ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভা পতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট-এর পরিচালক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) লুৎফুন নাহার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটি উটের অধ্যক্ষ মোঃ কেপায়েত উল্লাহ, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের টেকসই উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় আরও এগিয়ে আসতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমাপনী এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে নতুন প্রেরণা জুগিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজ্ঞান প্রকল্পে অংশ নেয়া শিক্ষার্থীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST