July 21, 2026, 7:51 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান

Reporter Name

প্রথম বাংলা : ইত্তেফাকের সাংবাদিক মো. সাইদুর রহমানকে ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক প্রজ্ঞাপনে বলেছে, অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর করা সাইদুর রহমান বিএনপি মুখপত্র দৈনিক দিনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসাবে সাংবাদিকতা শুরু করেন। পরে কাজ করেছেন দৈনিক ইত্তেফাকে।

জুলাই আন্দোলনের পর পদোন্নতি পেয়ে তিনি ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান।

সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি ছিলেন।

এর আগে বিগত অন্তর্বর্তী সরকার সাংবাদিক ফয়সাল মাহমুদকে প্রেস মিনিস্টারের দায়িত্ব দিয়ে দিল্লি পাঠিয়েছিল। বিগত নির্বাচনে বিএনপির জয়ের পর ১৫ ফেব্রুয়ারি তার চুক্তি বাতিল করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST