July 21, 2026, 6:02 pm
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

Reporter Name

স্টাফ রিপোর্টার : বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার (পলায়ন) অভিযোগে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহর বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এ আদেশ ২০২৫ সালের ৬ আগস্ট, অর্থাৎ কর্মস্থলে অনুপস্থিত হওয়ার দিন থেকেই কার্যকর হয়েছে।

আব্দুল্লাহ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার জবাব সন্তোষজনক বিবেচিত হয়নি। এরপর ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল)বিধিমালা, ২০১৮’ এর ৩(গ) বিধি অনুযায়ী ‘পলায়ন’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

এ বছরের জানুয়ারিতে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়’ ফেব্রুয়ারিতে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। পরে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশের জবাবও সন্তোষজনক না হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪(৩) (ঘ) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়। পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) মতামতে গুরুদণ্ডের পক্ষে সম্মতি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ চূড়ান্তভাবে তাকে চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।

ছবি : সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST