October 10, 2026, 5:44 pm
শিরোনামঃ
১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা সেনবাগে নোবিপ্রবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত অটো রিকসার দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ মফিজ উল্লাহ ও মুক্তা বেগমের বিরুদ্ধে নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা -হেরোইন সহ দুই মাদক মাদক ব্যবসায়ী গ্রেফতার ৬ নং চরশাহী ইউনিয়ন, বিএনপির মহিলা দলের সম্মেলন সম্পুর্ন খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী শাহজাদপুরে ডঃ এম‌ এ মতিন স্মৃতি নৌকা প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বহিষ্কৃত এসআই মাহবুব হাসান ২ দিনের রিমান্ডে

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বহিষ্কৃত এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বোয়ালিয়া থানার একটি চাঁদাবাজির মামলায় তাকে ভার্চুয়াল আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাষ্ট্র পক্ষের আইনজীবী ৫ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।।

জানা যায়, নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী, সাংবাদিকের পিতা মাসুদ রানা সরকারের করা মামলায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে হাসানের বিরুদ্ধে। এই মামলাতেই তাকে ২ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

মামলার বাদী মাসুদ রানা সরকার বলেন, আমি সঠিক বিচার পাওয়ার আশাবাদী। শুধু হাসান নয়, ভিডিও ফুটেজ দেখে হাসানের সাথে যারা এই অপরাধে জড়িত, তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৈনিক প্রতিদিনের কাগজের রাজশাহী ব্যুর‌্যো প্রধান সাংবাদিক রাজীব আলী বলেন, সময় পাল্টে গেছে, হাসানের ত্রাসের রাজত্ব জুলাই আন্দোলনের পর ভেঙে চুরমার হয়ে গেছে। হাসানের ভয়ের সাম্রাজ্য থেকে মানুষ মুক্তি পেয়েছে। হাসান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়-ভীতি ও হয়রানির সহ একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। এখন সময় এসেছে আইনের শাসন প্রতিষ্ঠার। আমরা বিশ্বাস করি, সত্যিকারের বিচার হলে মানুষ ন্যায়বিচার পাবে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকায় নিজস্ব বাসা থেকে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।



Our Like Page
Developed by: BD IT HOST