November 5, 2026, 11:51 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে : যুক্তরাষ্ট্র

Reporter Name

প্রথম বাংলা – বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার (১৫ এপ্রিল) দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখপাত্র টমি ব্রুস এ মন্তব্য করেন।

এদিকে মুখপাত্র বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি। প্রতিটি দেশের নাগরিকদেরই উগ্রবাদ ও সহিংসতা মোকাবিলা করতে হবে।

তিনি বলেন,বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলাদেশি রাই প্রশ্নকারীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যা বর্ণনা করছেন তাদেরও এসবের মুখোমুখি হতে হচ্ছে।আমরা প্রতিবেদনগুলো ও দেখেছি আমি এগুলোকে তুচ্ছ করতে চাই না তবে এগুলো সত্য।কিন্তু এগুলোর মোকাবিলায় জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ জনগণের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কোন পথে এগোবে।

তিনি আরও বলেন, গত ২০-২৫ বছরে আমরা দেখেছি, কীভাবে ভুল সিদ্ধান্ত একটি জাতিকে ধ্বংস করতে পারে। তাই জনগণের বেছে নেওয়া পথই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

এ সময় বাংলাদেশের আদালত কর্তৃক ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রসঙ্গটিও ব্রিফিংয়ে উঠে আসে। ব্রুস এ বিষয়ে মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন, এটি বাংলাদেশের আইনি প্রক্রিয়া। অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।



Our Like Page
Developed by: BD IT HOST