August 17, 2026, 8:45 pm
শিরোনামঃ
ঢাকা বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভাসমূহ সফলভাবে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করণে কঠোর অবস্থান: রেঞ্জের ডিআইজি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নরসিংদী শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে এমপি ও জেলা পরিষদ প্রশাসক এর মত বিনিময় সভা অনুষ্ঠিত দরখাস্ত লেখার জ্ঞান না থাকলেও সাংবাদিকরা জনপ্রতিনিধি বানাতে মরিয়া অপরাধমুক্ত রাজশাহী গড়তে মাদক নির্মূলে জিরো টলারেন্স: আরএমপি কমিশনার গাজীপুরে জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেফতার, মামলা ৫২ ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্য ও অসাধারণে অতিষ্ঠ সেবাগ্রহীতারা শরীয়তপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ

Reporter Name

প্রথম বাংলা:ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট, ২০২৬ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যা লয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

সভায় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ জানান,হাম- রুবেলার টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান আছে। অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল/ ক্লিনিক /ডায়গনস্টিক সেন্টারে টাস্কফোর্স অভিযান বৃদ্ধি ও মোবাইল কোর্ট কার্যক্রম চলমান আছে। সড়ক ও জনপথ বিভাগ জানান,ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে রাস্তা মেরামত কাজ নিয়মিতভাবে করা হচ্ছে। ময়মনসিংহ -টাঙ্গাইল সড়কের মেরামতের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানান,দেশব্যাপী গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ শীর্ষক প্রকল্পের তালিকা যাচাই-করে প্রকল্প পরিচালক মহোদয়ের দপ্তরে প্রেরণ করা হয়েছে। গণপূর্ত বিভাগ জানান,জেলা কারাগারে কাজ চলমান রয়েছে চলতি মাসের শেষ সপ্তাহে মহিলা অংশে বন্দি হস্তান্তর করার পর কারাগারের পুরাতন অংশের কাজ শুরু করা হবে।

এছাড়া শিশু হাসপাতালের নিচতলার ছাদ এর ঢালাই সম্পন্নকরা হয়েছে ২য় তলার ছাদ ঢালাই শীঘ্রই সম্পন্ন করা হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানান,ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের আওতায় ০৭ টি কাজ চলমান রয়েছে।

এছাড়াও ময়মনসিংহ জেলায় রাজস্ব কর্মসূচীসমূহের কাজ গুণগত মান বজায় রেখে চলমান রয়েছে।

সভাপতি বক্তব্যে বলেন, বর্তমানে ডেঙ্গু প্রদুর্ভাব বাড়েছে তাই আমাদের সকলের যার যার অবস্থান থেকে আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধ কমিটিসহ বিদ্যমান কমিটিগুলোকে পরিচ্ছ ন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত করে কাজ করার আহ্বা ন জানান। তিনি আরো বলেন, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে সরকারি উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকল সরকারি দপ্তরকে সমন্বিতভাবে ও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্র মের অগ্রগতি ও তার বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয় এ সময় জেলা উন্নয়ন কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST