August 3, 2026, 7:11 am
শিরোনামঃ
খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি নেত্রকোনায় ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিধবার ভিটা দখলে নিতে ঘর বাঁধতে বাধা: খোলা আকাশের নীচে বসবাস পরিবারের

Reporter Name

ইকরামুল হক, কক্সবাজার জেলা প্রতিনিধি:

চকরিয়ার বরইতলীতে ঘুর্ণিঝড়ে ভেঙে পড়া বসতঘর পুনরায় বাঁধতে বাধা দেয়ায় ঝড় বৃষ্টিতে অবুঝ শিশু সন্তান নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছে অসহায় বিধবা গোলবাহার। এমন অভিযোগ উঠেছে বরইতলী ইউনিয়নের মিয়াজী পাড়ার ভুমিদস্যু দেলোয়ার হোছন ও তার সন্তানদের বিরোদ্ধে।

সরেজমিনে বরইতলী ইউনিয়নের মিয়াজী পাড়ার বাসিন্দা মৃত আব্দুস ছালামের স্ত্রী বিধবা গোলবাহার (৩৮) জানান, বিগত ২৬ মে’২৪ এর ঘুর্নীঝড় “রেমাল” তান্ডবে তাদের বেড়ার ঘরটি ভেঙ্গে লুটিয়ে পড়েছিল। দরিদ্রতার কারনে ঘর বাঁধার জন্য বিভিন্ন জনের কাছ থেকে টাকা-পয়সা ও বাঁশের পুরানো বেড়া যোগাড় করে এলাকাবাসীর সহযোগি তায় বাঁধার প্রস্তুতি নিয়ে সামগ্রী নিয়ে কাজ শুরু করেছিল।

এমতাবস্থায় পাশের বাড়ীর সৌদি প্রবাসীর পিতা দেলোয়ার হোছন ও তার পুত্র আবুল কাসেম(২৫) ও আবু তাহের (২০) অতিরিক্ত জমি ভোগ করার পরও আরো জমি পাবে দাবী করে ঘর বাঁধতে বাধা দেয়। এতে সংগ্রহ করা আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে একই সাথে ঝড় বৃষ্টিতে অবুঝ শিশু সন্তান নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছে অসহায় বিধবা গোলবাহার।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান বলেন, বিগত ২৬ মে’র ঘুর্নীঝড় “রেমালের” তান্ডবে গোলবাহারের বেড়ার ঘরটি ভেঙ্গে লুটিয়ে পড়েছিল। কিন্তু পুনরায় ঘরটি নির্মানে বাধা দিয়েছে তাদেরই নিকটাত্মীয় প্রভাবশালী দেলোয়ার ও তার পুত্ররা। এব্যাপারে বিধবা গোলবাহার আবেদনের প্রক্ষিতে শালিসি বৈঠক চলছে। চেয়ারম্যান আরো বলেন দুই একদিনের মধ্যে আশাকরি মিমাংশা হবে বলে আশা করছি।



Our Like Page
Developed by: BD IT HOST