June 17, 2026, 7:28 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিমানবন্দরে ছিনতাই, চাঁদাবাজি ও গণউপদ্রব সৃষ্টির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের সাজা

Reporter Name

প্রথম বাংলা – বিমানবন্দরে ছিনতাই, চাঁদাবাজি ও গণউপদ্রব সৃষ্টির অপরাধে ৮ জনকে সাজা প্রদান করেছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মো: ইয়াসির আরাফাত খান পিপিএম বলেন, ডিএমপি কমিশনার স্যারের নির্দেশনায় শনিবার থানা এলাকায় চাঁদাবাজি ও গণউপদ্রব সৃষ্টির অপরাধে ৫ জন তৃতীয় লিঙ্গের সদস্য ও ছিনতাইকারী ৩ জন সহ মোট ৮ জন অপরাধীকে গ্রেফতার পূর্বক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, তৃতীয় লিঙ্গের সদস্যরা দীর্ঘদিন যাবত জনসাধারণ, বি‌দেশগামী ও ফেরত যাত্রী‌দের নিকট অশ্লীল অঙ্গভঙ্গি করে জোরপূর্বক টাকা আদায় করে থাকে। টাকা না দি‌লে তারা যাত্রী‌দের আত্মীয় স্বজ‌নের সামনে অশ্লীল কথাবার্তাসহ খারাপ আচরণ করে থা‌কে। আজ তৃতীয় লিঙ্গের সদস্যরা জনসাধারণ ও বি‌দেশগামী এবং বি‌দেশ ফেরত যাত্রীদর নিকট চাঁদা দাবি করে হয়রানী ও গণউপদ্রব করাকা‌লে তাদের গ্রেফতার করে এই সাজা প্রদান করা হয়।

অপরদিকে বিমানবন্দর থানাধীন রেলওয়ে পার্কিং ও গোল চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার পূর্বক ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজা প্রদান করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সাজা প্রাপ্তরা হলো- তৃতীয় লিঙ্গ সদস্য বাবলি, অপু আক্তার, রিয়া চক্রবর্তী, কেয়া মনি এবং পুরুষ রানু মন্ডলদেরকে ১ মাসের সাজা ও ‍ছিনতাইকারী মো: মাসুম শেখ, মো: শামীম ও মো: শাহ আলম সরকারদেরকে ১৫ দিনের সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সুত্র, DMP news



Our Like Page
Developed by: BD IT HOST