August 4, 2026, 7:35 am
শিরোনামঃ
খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি নেত্রকোনায় ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিমানবন্দরে ৫৫ কেজি সোনা চুরি: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৭ আগস্ট

Reporter Name

প্রথম বাংলা – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগের গুদামের লকার থেকে ৫৫ কেজি সোনা চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ৭ আগস্ট।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী এই তারিখ ধার্য করেন। আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোজাফফর হোসেন গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন।

আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও সিআইডি প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। গত বছর ৩ সেপ্টেম্বর রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় সোনা চুরির ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালে উদ্ধার হওয়া ৪৮টি ডিএম বার যার ওজন ৮.০২ কেজি ও ২০২০ থেকে ২০২৩ সালের বিভিন্ন সময়ে জব্দ করা ৩৮৯টি ডিএম বার যার মোট ওজন ৪৭.৪৯ কেজি মিলিয়ে মোট ৫৫ কেজি সোনা আলমারির লকার ভেঙে চুরি হয়। গত ২ সেপ্টেম্বর রাত ১২টা ১৫ মিনিট থেকে পরদিন সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কে বা কারা এই সোনার বার ও স্বর্ণালংকার গোডাউনের স্টিলের আলমারির লকার ভেঙে চুরি করেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকার বেশি।

সাধারণত বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে জব্দ করা সোনার বার ও অলংকারসহ মূল্যবান জিনিস এই গুদামে রাখা হয়। গুদামে রক্ষিত সোনার হিসাব মেলাতে গিয়েই ঘটনাটি প্রকাশ্যে আসে।

এখন পর্যন্ত মামলাটিতে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিদুল ইসলাম সাহেদ, শহিদুল ইসলাম, আকরাম শেখ, মাসুম রানা, সিপাহি মোজাম্মেল হক, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম ও আফজাল হোসেন।



Our Like Page
Developed by: BD IT HOST