July 3, 2026, 11:28 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ; সারা দেশে গ্রেফতার ৭২

Reporter Name

প্রথম বাংলা – গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

এক বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন।

এসব ঘটনা সংক্রান্ত এখন পর্যন্ত মোট ১০টি মামলা রুজু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আর প্রধান উপদেষ্টার প্রেস উয়ং থেকে জানানো হয়, গত সোমবার (৭ এপ্রিল) বিক্ষোভ চলাকালে দোকান ভাঙচুর ও হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে দশটি মামলা হয়েছে। আরও তদন্ত চলছে, এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ৭ এপ্রিল ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ডাকা হরতালের সমর্থনে বাংলাদেশে হওয়া বিক্ষোভের আড়ালে দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাটা ও কেএফসি-তে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।



Our Like Page
Developed by: BD IT HOST