July 15, 2026, 4:16 am
শিরোনামঃ
ময়মনসিংহে এনএসআই এর তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান : বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও মদের বোতল জব্দ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক ড. লতিফুল ইসলাম রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১; আটক ১১ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত বাসস লক্ষীপুরে দিন দুপুরে দোকানে চুরি, গণধোলাই দিয়ে চোরকে পুলিশে সোপর্দ ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ” আইডি-পাসওয়ার্ডের ‘ডিজিটাল তালা’: শরণখোলায় দুই ইউনিয়নে ২ মাস ধরে নাগরিক সেবা বন্ধ, চরম দুর্ভোগ নরসিংদীর শিবপুরের দুই মাদক কারবারিকে মাদকসহ হবিগঞ্জ এর চুনারুঘাট থেকে গ্ৰেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভারতে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাসিক মেয়র

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃভারতে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পো রেশন মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার বিকেলে ইউএস বাংলা এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ভারতের চেন্নায় থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তিনি। আগামীকাল (১৬ অক্টোবর) রাজশাহীতে ফিরবেন নগরপিতা।

ভারতে চিকিৎসাকালীন সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-উলামাসহ রাজশাহীর বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রাসিক মেয়রের সুস্থ্য কামনায় দোয়া মাহফিল এবং হিন্দু ধর্মাবলম্বীরা প্রার্থনা সভার আয়োজন করেন। এজন্য চিকিৎসা শেষে দেশে ফিরে দলীয় নেতাকর্মী, আলেম-উলামাসহ রাজশাহীর বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়।

চিকিৎসার উদ্দেশে ভারত সফরকালে রাসিক মেয়রের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী, ছোট মেয়ে মাইশা সামিহা জামান শ্রেয়া, মেয়র মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ সানি।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর গলার উন্নত চিকিৎসার জন্য ভারত গমন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।



Our Like Page
Developed by: BD IT HOST