June 16, 2026, 12:31 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনা করেছিল– রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য

Reporter Name

মোঃ সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষাশহিদ দের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে যথাযযোগ্যমর্যা দায় বুধবার (২১ ফেব্রুয়ারি) ‘অমর একুশে’ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।অমর একু শের কালজয়ী গান,‘আমার ভাইয়ের রক্তে রাঙানো এ কুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি সমবেত গানে র সঙ্গে রাত ১২টা ১ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে র নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ্ আজম বলেন, বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলন। স্বাধীন বংলাদেশ প্রতিষ্ঠার পেছনে ভাষা আন্দোলনের গুরুত্ব অনস্বীকার্য। ভাষা আন্দোলনের মাধ্যমেই তৎকালীন পূর্ব বাংলার গণতান্ত্রিক আন্দোলন সুসংহত হয় এবং অগ্রগতি লাভ করে।

ভাষা আন্দোলনের চেতনাঋদ্ধ জনগণ চেয়েছে স্বাধীন জাতিরাষ্ট্র। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে সে চেতনার মন্ত্রে উজ্জীবিত করেছেন। যার ডাকে কোটি বাঙালি স্বাধীনতার জন্য জীবনপণ লড়াইয়ে ঝাপিয়ে পড়ে ছিনিয়ে এনেছেন লাল সবুজের প্রিয় পতাকা।

রবীন্দ্র উপাচার্য শাহ্ আজম আরও বলেন,বাঙালির সা মাজিক,রাজনৈতিক,সাংস্কৃতিক ও অর্থনৈতিক আকা ঙ্ক্ষাকে হাজারগুণে বাড়িয়ে দেয় এ আন্দোলন। তাই ‘৫২-এর ভাষা আন্দোলন বাংলাদেশ ও বাঙালি জাতির গণচেতনার সর্বপ্রথম বহিঃপ্রকাশ এবং স্বাধিকার আন্দোলনের উন্মেষে এক বলিষ্ঠ পদক্ষেপ। তাই বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলনের ভূমিকা ছিল সুদূরপ্রসারী।

এর আগে মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি স ম্মান জানিয়ে শহীদ বেদিতে রাত এগারোটা থেকে সাং স্কৃতিক পরিবেশনায় অংশ গ্রহণ করেন রবীন্দ্রবিশ্ববিদ্যা লয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পুষ্পার্ঘ্য অর্পণের আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়েরএকাডে মিক ভবন-৩ প্রাঙ্গণে ভাষা আন্দোলনের শহিদদের প্র তি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। রবীন্দ্র উপাচার্য প্রফেসর শাহ্ আজম ছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারা র প্রফেসর ড. ফিরোজ আহমদ,শিক্ষক সমিতির সভা পতি ড. মো: ফখরুল ইসলামসহ বিভিন্ন বিভাগেরচেয়া রম্যান,শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা কর্মচারীবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST