October 10, 2026, 7:57 am
শিরোনামঃ
কলকাঠি নেড়েছেন ইউএনও,‎সারের লাইসেন্স দিতে প্রশাসনের লোকেরা কত নিয়েছেন সবই জানি, এমপি পলাশবাড়ীতে সমকামিতার অভিযোগে বরকে সালিশে তওবা করিয়ে সংশোধনের সুযোগ… জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাজশাহী আরসিফুডের অঙ্গীকার নামা নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া শাহজাদপুরে স্বাস্থ্য কমপ্লেক্সেপ্যাথলজিকালও বেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৫১ সরকারি কর্মচারীর অর্থ হাতিয়ে নিতে অভিনব কৌশলে একটি চক্র খাদ্যে অধিদপ্তরের ১৩ সিএসডিতে নতুন ব্যবস্থাপক পদায়ন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মঠবা‌ড়িয়ায় প্লা‌ষ্টি‌ক বোতল জমা দি‌য়ে শিক্ষার্থীরা পা‌চ্ছে কম্বল

Reporter Name

পঙ্কজ মিত্র,পি‌রোজপুর জেলা প্র‌তি‌নি‌ধিঃ

প্লা‌ষ্টিক প্রতিনিয়ত নানাভাবে বিপন্ন করে তুলছে পরিবে শকে। এমন ক্ষতির বিষয়ে জেলে পল্লির শিশুদের সচেতন করতে পিরোজপুরের মঠবাড়িয়ার কাটাখাল নামক স্থানে জেলেপল্লিতে হাতেখড়ি ফাউন্ডেশনস্বেচ্ছা সেবী সংগঠন নিয়েছে ভিন্ন এক উদ্যোগ। প্লাস্টিকের বোতল দিলেই সুবিধাবঞ্চিত শীতার্ত শিশুদের দেয়া হচ্ছে কম্বল।

আজ প্রথম ধাপে অর্ধশতাধিক জেলে পল্লির সুবিধাব ঞ্চিত শিশুদের প্লাস্টিকের বিনিময়ে কম্বল উপহার দে য়া হয়েছে।সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ বলে জানিয়েছেন এর সদস্যরা। তারা জানা ন,পিরোজপুরের মঠবাড়িয়ারতে প্রথমবারের মতো আ মরাই এ উদ্যোগ নিয়েছি। আমাদের এ কার্যক্রম ভবিষ্য তেও চলবে।এর মাধ্যমে মূলত হাতেখড়ি ফাউন্ডেশন মানুষকে একটি বার্তা দিতে চায়। আর তা হচ্ছে – প্লাস্টি কের ফলে পরিবেশ যে হারে দূষিত হচ্ছে, তা ধীরে ধীরে হুমকি হয়ে উঠছে। এ প্লাস্টিকই পরে মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তাই এখন থেকেই সচেতন হওয়া দরকার।

প্লাস্টিকের বোতল দিয়ে কম্বল নিতে আসা পঞ্চম শ্রে ণীর শিক্ষার্থী চন্দন সরকার বলেন,কম্বল পেয়ে উপ কার হইলো। শীতের দিনে আমাদের শিশুদের পাশে দাঁড়াইছে অনেক আনন্দ লাগছে। প্লাস্টিকের বোতল দিয়া কম্বল,এইডা দিয়া নতুন কিছু শিখলাম।চতুর্থ শ্রে ণি শিক্ষার্থী তাসকিয়া জানান, আমি ৫ টা বোতল দিয়ে একটা কম্বল পাইছি। তাতে পরিবেশ সুরক্ষা পাবে, আমিও কম্বল পেয়ে খুশি।

হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবে ল মিয়া নাহিদ জানান,আমাদের প্রোগ্রাম করার মূল উদ্দেশ্যটাই ছিলো পরিবর্তন নিয়ে আসা। নীতি-নির্ধার কদের এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে,আমরা চাইলেই কি-না পারি।আমরা জিরো প্লাস্টিক ওয়েস্টের একটা সচেতন তামূলক ক্যাম্পেইন করে প্লাস্টিকের বিনিময়ে শীতার্ত মানুষদের উপহার হিসেবে কম্বল দিয়েছি। জিরো প্লাস্টিক ওয়েস্ট সম্পর্কে মানুষকে সচেতন করতে এ ধরনের ছোট ছোট উদ্যোগ নিলে একটা সময় এই প্লাস্টিক নিয়ে আমাদের আর হুমকির মুখে পড়তে হবে না।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সজিব মিত্র, মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সহ-সভাপতি অবিদ হাসান সোলায়মান, জিয়া, সাকিব আল হাসান প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST