May 14, 2026, 10:18 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মনমোহনের মৃত্যুতে ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক

Reporter Name

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছবি: রয়টার্স

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছবি: রয়টার্স
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে যাচ্ছে ভারত। গতকাল বৃহস্পতিবার রাতে মারা যাওয়া ৯২ বছর বয়সী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে মনমোহনের মৃত্যুতে শুক্রবার দেশটিতে সমস্ত সরকারি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এদিন বেলা ১১টায় বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানেই রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেওয়া হবে। এছাড়া শোকের সময় দেশটিতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও।

এদিকে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস জানিয়েছে, দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন-সহ আগামী সাতদিনের সকল আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করা হয়েছে। এই কয়েকদিন অর্ধনমিত রাখা হবে দলের পতাকাও।

গতকাল বৃহস্পতিবার রাতে র দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯২ বছরের অর্থনীতিবিদ মনমোহন সিং। মনমোহনের মৃত্যুতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীও।

২০০৯ সালে দিল্লির এআইআইএমএসে মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। ২০২১ সালে মহামারির সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন দেশটির প্রবীণ এই রাজনীতিক।

মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন। পরে তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন মনমোহন সিং।



Our Like Page
Developed by: BD IT HOST