September 8, 2026, 12:35 pm
শিরোনামঃ
খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নারী সহ মধ্যরাতে আটক বাকেরগঞ্জ উপজেলা সমন্বয়ক (এন সিপি) দানিসুর রহমান লিমন! চাঞ্চল্যের সৃষ্টি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দানিসুর রহমান লিমন নামের এক যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত কাল রাত ১২ টায় দ পোড়া খান বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়া খান বাড়ির বাসিন্দা বাদশা খানের স্ত্রীর সাথে দানিসুর রহমান লিমনের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। ঘটনার দিন রাতে বাদশা খান বাড়িতে না থাকার সুযোগে লিমন ওই নারীর কক্ষে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় প্রতিবেশীরা বাড়িটি ঘেরাও করে।

পরবর্তীতে আপত্তিকর ও অনৈতিক অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করে বিক্ষুব্ধ জনতা। এ সময় উত্তেজিত জনতা লিমনকে গণধোলাই দেয়। ঘটনার পর পরই স্থানীয় ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দানিসুর রহমান লিমনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে। আইন শৃঙ্খলার অবনতি এড়াতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST