November 24, 2026, 12:43 am
শিরোনামঃ
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক যুবদল নেতা আব্দুল খালেকের অগ্নিদগ্ধ হওয়ায় ঘর নির্মাণে জেলা পরিষদের তহবিল থেকে নগদ অর্থ প্রদান টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ কে এই সুইডেন আসলাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মসিকের সড়ক বাতি উদ্বোধন করলেন মেয়র টিটু

Reporter Name

প্রথম বাংলা – ১ এপ্রিল রাত ১০ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের প্রায় ১২ কিলো মিটার সড়কে সড়কবাতি উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।২৪ নং ওয়ার্ডের ফকিরাকান্দা থেকে ছভাগিয়া সড়ক, বেপারী পাড়া সমাধানের মোড়, ফসিলের মোড় সড়ক ও পাগলা বাজার সড়ক, এবং ২৫ নং ওয়ার্ডের ময়না মোড় হতে বয়ড়া দিগারকান্দা ফিশারি মোড় এবং সাবেক ইউপি অফিস পর্যন্ত পুলসহ বিদ্যুৎ সাশ্রয়ী এনার্জি সেভিং ল্যাম্প উদ্বোধন করেন মেয়র।

এ সময় ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ার হোসেন বিপ্লব ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরিন আক্তার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মেয়র নগরীর বিভিন্ন ওয়ার্ডে সড়ক বাতি উদ্বোধন করেছেন। এতে নগরীর অলিগলি আলোকিত হয়েছে। ২৫ নং ওয়ার্ডের দিগারকান্দার বাসিন্দা
সাংবাদিক সেলিম জানায় সড়ক বাতি স্থাপনের ফলে রাত হলে মনে হয় দিন। সম্মানিত নাগরিক দের মাঝে দেখা দিয়েছে আনন্দ উৎসাহ উদ্দীপনা।



Our Like Page
Developed by: BD IT HOST