গোপালগঞ্জ প্রতিনিধি
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ আলম এর নেতৃত্বে থানার চৌকস অফিসার ও ফোর্স’সহ এলাকায় বিভিন্নস্থানে মাদক নিরোধকল্পে ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে বিশিষ্ট মাদক ব্যবসায়ী আবু সুফিয়ান ওরফে মামুন মোল্যা(৩৫), পিতা-নজির মোল্যা, গ্রাম- পোনা (মধ্যপাড়া), থানা- কাশিয়ানি, জেলা-গোপালগঞ্জ’কে ২০ (বিশ) পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।