April 22, 2026, 2:42 am
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে আসতে চান পরিশ্রমী ছাত্রনেতা বিল্লাল হোসেন

Reporter Name

​নিজস্ব প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী) |

​পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ১ নম্বর মাধবখালী ইউনিয়নে তৃণমূল ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন পরিশ্রমী ছাত্রনেতা বিল্লাল হোসেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর আস্থাভাজন হিসেবে পরিচিত এই তরুণ নেতা ইউনিয়নজুড়ে সাধারণ ছাত্রসমাজ ও স্থানীয় মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

​দলের দুঃসময়ের কাণ্ডারি
​স্থানীয় নেতাকর্মীদের মতে, বিল্লাল হোসেন দলের দুর্দিনেও রাজপথে সক্রিয় ছিলেন। হামলা-মামলা ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে তিনি ইউনিয়ন ছাত্রদলকে উজ্জীবিত রাখতে নিরলস পরিশ্রম করেছেন। তার সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ কর্মীদের সাথে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা তাকে নেতৃত্বের দৌড়ে অনেকখানি এগিয়ে রেখেছে।

​মাদক ও চাঁদাবাজমুক্ত ইউনিয়নের অঙ্গীকার”বিল্লাল হোসেন তার নির্বাচনী প্রচারণায় একটি আধুনিক ও সুশৃঙ্খল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।তিনি জানান:”আমি পদের জন্য নয়, বরং শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করতে চাই। নির্বাচিত হলে ১ নম্বর মাধবখালী ইউনিয়নকে সম্পূর্ণ মাদক ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো। ছাত্রদল হবে সাধারণ শিক্ষার্থীদের আস্থার প্রতীক।”

​তৃণমূলের সমর্থন”
​মাধবখালী ইউনিয়নের সাধারণ ভোটার ও ছাত্রদল কর্মীরা জানান, বিল্লাল হোসেন একজন নিষ্ঠাবান ও ত্যাগী কর্মী। তাকে সভাপতি হিসেবে পেলে ইউনিয়নে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে তারা আশাবাদী।



Our Like Page
Developed by: BD IT HOST