January 22, 2026, 8:38 pm
শিরোনামঃ
উপজেলা প্রশাসন উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা বিষয়ে মতবিনিময় সভা রাজপথ অচল করার হুঙ্কার: একতরফা ‘প্রহসনের’ নির্বাচন রুখতে ছাত্রলীগের দশ দিনের কঠোর কর্মসূচি খতিবে আজম ও শহীদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল ফারুক আপনাদেরকে তো মানুষ ৭১ সালেই দেখেছে : তারেক রহমান ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ইউনূসের দুঃশাসনে মানুষের প্রাণ এখন খেলনা:সিন্ডিকেটের দৌরাত্ম্যে চিকিৎসার আগেই মৃত্যু রাজধানীতে ১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই চকরিয়া প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

Reporter Name

প্রথম বাংলা – মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।নূরে আলম সিদ্দিকী আজ বুধবার ভোররাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৯শে মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো:মামুন হাসান প্রেরিত এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। নূরে আলম সিদ্দিকী ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলনে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন,স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতির এই সাহসী সন্তানের অবদান পরবর্তী প্রজন্ম চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



Our Like Page
Developed by: BD IT HOST