July 27, 2026, 9:40 am
শিরোনামঃ
মধুপর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্বে অভিযোগ জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মৌসুমী ফল শীতের খেজুরের গুড় ও আখের গুড় বিক্রয় করে সফল হলেন বাঘার দুই যুবক

Reporter Name

আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফ

কঠোর সাধনা আর প্রবল ইচ্ছাশক্তির সামনে কোনো প্রতি বন্ধকতাই টিকে না। কষ্ট আর অধ্যবসায় থাকলে যে কো নো কাজেই হওয়া যায় সফল। তেমনি অনলাইন ব্যবসায় দৃষ্টান্ত স্থাপন করছেন রাজশাহী জেলার বাঘা থানার দুই যুবক মোঃ হাসিবুর রহমান (হাসিব) ও মোঃ সজীব ইসলাম।চাকরিই সমাজের সবচেয়ে সম্মানজনক পেশা—এই প্রচলিত ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতেই তারা ব্যবসার কথা চিন্তা করেন। হাসিব ড্যাফোডিল ইন্টারন্যা শনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ বিএসসি ইন সিএস ই(Bsc in CSE) ইঞ্জিনিয়ার স্নাতক অর্জন করে ও সজীব ওপেন ইউনিভার্সিটি নওহাটা থেকে স্নাতক শেষ করার পরেও চাকরির প্রত্যাশা না করে দুই বন্ধু মিলে শুরু করে অনলাইন ভিত্তিক ব্যবসা মৌসুমী ফল আম,লিচু,পেয়ারা শীতের মৌসুমে খেজুরের গুড়,আখের গুড়,মধু,ঘি, সরিষার তেলের ব্যবসা।

তাদের মুখোমুখি হতে হয়েছে বিভিন্ন রকম সামাজিক প্রতিবন্ধকতার।পারিবারিক বাধার সম্মুখীনও হতে হয়েছে। মাঝেমধ্যে মনোবল হারিয়ে ফেললেও একজন আরেক জনকে সাহস যুগিয়ে সব সময় বন্ধুর মতো পাশে থেকে ছেন। দুই জনের অদম্য প্রচেষ্টাতেই হাজারো অনলাইন পেজের ভিড়ে অনলাইন জগতে পরিচিত ও শীর্ষ স্থানে আছে তাদের তিনটি অনলাইন পেজ। শুরুটা হয়েছিল ২০২০ ইং সালের ১৫ ই ডিসেম্বর দুইজন মিলে।যার মাধ্যমে ক্রেতা ঘরে বসেই সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকেই নিজের পছন্দসই ও মানসম্মত মৌসুমী ফল আম,লিচু, আখের গুড়, খেজুরের গুড়, মধু,ঘি, সরিষার তেল ক্রয় করতে পারেন ।ব্যবসার শুরুতে প্রথম বছরেই ৫ লক্ষ টাকার পণ্য বিক্রয় হয়। এভাবে প্রতি বছর একটু একটু করে এগিয়ে গিয়েছে তাদের ব্যবসা।পেছনে ফিরে তাকাতে হয়নি আর।

এরপর ২০২০-এর শুরুর দিকে করোনা মহামারিতে যখন পুরো পৃথিবী স্থবির হয়ে গেল,তখন অনেকটা জনসাধার ণের কথা চিন্তা করে,তাদের কাছে মানসম্মত মৌসুমী ফল,খেজুরের গুড়,আখের গুড়,মধু,ঘি সরিষার তেল নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হয় নতুন উদ্যোগ,যার নাম দেওয়া হয় “অর্গানিক হাব” (ORG ANIC HUB) এখানে গ্রাহক তার চাহিদা অনুযায়ী সব রকমের মৌসুমী ফলমুল,খেজুরের গুড়,আখেরগুড়, মধু,ঘি,সরিষার তেল উপযোগী অবস্থায় পান। ব্যবস্থাপনা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত দুইজন মানুষ একই সঙ্গে জড়িত রয়েছে।তাই শুধু ব্যবসায়িক চিন্তাচেতনা নয় দুই জন তাদের কর্মসংস্থান করতে পেরে তারা খুশি।



Our Like Page
Developed by: BD IT HOST