November 6, 2026, 2:29 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এসপি মাছুম আহাম্মদের মতবিনিময়

Reporter Name

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – ময়মনসিংহের নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।শনিবার ২৪ সেপ্টেম্বর রাতে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় হয়।প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশের পরিদর্শক মাসুদ আহমেদ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাংবাদিক অমিত রায়, মোশাররফ হোসেন, জিয়া উদ্দিন আহমেদ,

এডভোকেট আব্দুর রাজ্জাক, জগদীস চন্দ্র সরকার, গোলাম মোস্তফা, মহিউদ্দিন আহমেদ, মোঃ শাহজাহান, হারুন অর রশিদ, রকিবুল হাসান রুবেল, মাহফুজুর রহমান, আবুল কাশেম শরীফুজ্জামান টিটু, সাদিকুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।এর আগে নবাগত পুলিশ সুপার কে ময়মনসিংহ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলদিয়ে বরন করা হয়।জনদুর্ভোগ ও জনভোগান্তি হয় এমন কোন কাজ করবো না এবং কাউকে করতে দিবো না দাবি পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, প্রতিটা ভাল কাজের পিছনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ময়মনসিংহে সাংবাদিকগণ পেশাদারিত্ব নিয়ে কাজ করছেন।

তিনি আরো বলেন, ময়মনসিংহ নগরীর মুল সমস্যা যানজট। নাগরিক সেবা প্রদানে যা দরকার তাই করবো। কোন কারনে আমি পিছপা হবো না। যানজটমুক্ত, নিরাপদ, বাসযোগ্য শান্তিময় নগরী গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের সহযোগিতামুলক পরামর্শ থাকলে যে কোন মুল্যে যানজটমুক্ত নগরী উপহার দেয়া সম্ভব হবে। তিনি আরো বলেন, পুলিশী সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শেষ দিন পর্যন্ত কাজ করবো।

তিনি আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা হয়েছে, আগামী ৬ মাসের মধ্যে ভালুকা থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন অত্যাধুনিক সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া প্রতিটি উপজেলা সদরে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ সব পরিকল্পনা বাস্তবায়ন হলে অপরাধ অনেকাংশে কমে আসবে। একই সাথে অপরাধীদের আইনের আওতায় আনা সহজ হবে। তিনি আসছে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন, সাংবাদিকরা পাশে থাকলে এবং সহযোগিতা অব্যাহত থাকলে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।



Our Like Page
Developed by: BD IT HOST