July 26, 2026, 10:56 am
শিরোনামঃ
রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও তা ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়েও আলোচনা বাড়ছে বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের টিকিট কালেক্টর এর বিরুদ্ধে টাকা ছিনতাই এর অভিযোগ

Reporter Name

আব্দুল হাফিজ – ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে কর্মরত টিকিট কালেক্টর বিজয় মিত্র শুভ এর বিরুদ্ধে হাবিবুর রহমান নামের একজন ওয়াকসপ মিস্তিরিকে অফিসে আটকে তার সাথে থাকা ৬০ হাজার টাকা ছিনতাই ও মারধোর করে সাদা কাগজে স্বাক্ষর রাখার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

এই ন্যাক্কার জনক ঘটনার ভূক্তভোগী হাবিব ময়মনসিংহ জিআরপি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে সূত্র জানিয়েছে। হাবিবুর রহমান এর বাড়ি ময়মনসিংহ মহানগরের বলাশপুর এলাকায়। তাকে আটকে নির্যাতন ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যানেল মেয়র শামীমা আক্তার ও আরো অনেকে রেলওয়ে স্টেশনে ছুটে আসেন।

শামীমা আক্তার বলেন হাবিব আমার পরিচিত, সে নিরীহ ও একজন ভালো মানুষ। সে একজন ওয়াকসপ মিস্তিরি, তার নিজের একটি দোকান রয়েছে। মালামাল কেনার জন্য বাসা থেকে বিকেলে বের হয়ে রেলওয়ে স্টেশন হয়ে যাবার পথে বিকেল অনুমান ৪ টায় তাকে স্টেশনের টিসি অফিসে আটকে তার সঙ্গে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ও মারধোর করে সাদা কাগজে স্বাক্ষর রেখে ছেড়ে দিয়েছে।

হাবিব জানায় তার সাথে আরও একজন লোকছিল, পায়ে হেঁটে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে আসলে তাকে টিসি শুভ আরও দুইজন লোক নিয়ে শার্টের কলারে ধরে মারধর করতে থাকে।আমার কোন কথাই শুনে নাই। জোর করে টেনে হেঁচরে টিসি অফিসে এনে বলপূর্বক ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় ও সাদা কাগজে স্বাক্ষর রাখে।যাবার সময় হুমকি দিয়ে বলে এ ঘটনা কারো কাছে বললে আরও ক্ষতি করবে।মচিমহায় চিকিৎসা নিয়ে জিআরপি থানায় অভিযোগ দায়ের করেছি।

ময়মনসিংহ মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন,জেলা কৃষক লীগের সহ-সভাপতি শাহ রেজাউল করিম রেজা, জেলা কৃষক লীগ নেতা মাসুদুর রহমান জুয়েল, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদিরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এর নিন্দা জানিয়ে আসামিকে গ্রেফতার দাবী করার জন্য দাবী জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST