August 3, 2026, 9:32 am
শিরোনামঃ
খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি নেত্রকোনায় ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যশোরে অভয়নগরে দুর্বৃত্তর গুলিতে মৎস্য ঘের ব্যবসায়ী নিহত

Reporter Name

যশোরের অভয়নগর উপজেলার দামুখালী গ্রামে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে সুব্রত মন্ডল (৫০) নামে এক মৎস্যঘের ব্যবসায়ীকে হত্যা করেছে।আজ বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার দামুখালি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।সুব্রত মন্ডল উপজেলার দামুখালি গ্রামের অনাদি মণ্ডলের ছেলে ও পেশায় মৎস্যঘের ব্যবসায়ী ছিলেন।

অভয়নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে সহকারী উপ-পরিদর্শক সুলতানা জানান- আজ সকাল সাড়ে আটটার দিকে সুব্রত মণ্ডল পায়রা ইউনিয়নের দামুখালী স্কুল মাঠের পাশের তেমাথা নামক স্থানে ব্রজেনের চায়ের দোকানের সামনে চা পান করছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা এতে তাকে এলোপাতাড়ি গুলি করে ফেলে রেখে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে।

উল্লেখ্য সুব্রত মন্ডল অভয়নগর উপজেলার ভবদহ বাজার মৎস্য আড়ৎ সমিতির সদস্য ছিলেন। তার নামে অভয়নগর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি খুলনা জেলার ফুলতলা বাজার বণিক সমিতির সদস্য রাকিবুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST