November 25, 2026, 6:56 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে জেলা প্রশাসক (১২৫তম) হিসেবে যোগদান করলেন শামীম আহমেদ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন উপসচিব শামীম আহমেদ। এর মাধ্যমে তিনি রাজশাহী জেলার ১২৫তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে বিদায়ী জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।এসময় নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদকে জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্প-২ বিষয়ে বিশেষ প্রকাশনা “বদলে যাওয়ার গল্প” হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা প্রশাসন কার্যাল য়ের স্থানীয় সরকারের উপপরিচালক শাহানা আখতার জাহানা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম সাবিহা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী সহ জেলা সকল উপজেলা প্রশাসনের ইউএনও,এসিল্যান্ড এবং জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

এর আগে,রোববার (১২ মার্চ) এই নিয়োগ দিয়ে জনপ্রশাস ন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে রাজশাহী জেলা প্রশাসকের দায়িত্ব থাকা আব্দুল জলিলকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব এবং নাটোর জেলা প্রশাসককে রাজশাহী জেলা প্রশাসক হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়। উল্লেখ্য, বিসিএস প্রশাসনের ২৪তম ব্যাচের কর্মকর্তা শামীম আহমেদ এর আগে নাটোরের জেলা প্রশাসক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে অত্যন্ত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন।



Our Like Page
Developed by: BD IT HOST