November 25, 2026, 9:20 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে রিক্সার সাথে অক্সিজেন সিলিন্ডার লাগানো সেই চালক এখন মেডিকেলে ভর্তি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর কলাবাগান এলাকার বাসিন্দা মাইনুজ্জামান সেন্টু। এক সময়ে ছিলেন হোটেল (খাবার) ব্যবসায়ী। ভাগ্যের নিরর্মম পরিহাসে তিনি এখন রিক্সাচালক।

পাঁচ বছর যাবত রিক্সা চালিয়ে জীবন চলছে তার। গত দেড়-দুই মাস যাবত প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অক্সিজেন ছাড়া চলেই না তার। অনেকটা বাধ্য হয়ে নিজে ও স্ত্রীকে নিয়ে বেঁচে থাকার তাগিদে অক্সিজেনের নল নাকে লাগিয়ে রিক্সার সাথে অক্সিজেনের সিলিন্ডার সহ বর্ণিল রাজশাহী নগরীর রাস্তায় বিবর্ণ জীবন নিয়ে নেমে পড়েছেন তিনি।

তবে ফল মোটেও ভালো হয়নি। গত ২ সপ্তাহ যাবত আবার রামেকের হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। এখন সেখানেই আছেন। একটু ভালোভাবে ঝামেলামুক্ত হয়ে বাঁচতে হলে তার লাগবে কনটেনটারোর নামের একটি অক্সিজেন তৈরির একটি মাস্কের মতো মেশিন। যার মূল্য প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা।

যেখানে জীবন বাঁচাতেই দম বেরিয়ে যাচ্ছে তাদের, সেখানে এতো টাকা দিয়ে মেশিন কেনা দুসাধ্য ব্যাপার তাদের কাছে। তাই তারা চাইছেন কোন হৃদয়বান ব্যক্তির সহায়তা।



Our Like Page
Developed by: BD IT HOST