August 17, 2026, 8:02 pm
শিরোনামঃ
ঢাকা বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভাসমূহ সফলভাবে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করণে কঠোর অবস্থান: রেঞ্জের ডিআইজি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নরসিংদী শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে এমপি ও জেলা পরিষদ প্রশাসক এর মত বিনিময় সভা অনুষ্ঠিত দরখাস্ত লেখার জ্ঞান না থাকলেও সাংবাদিকরা জনপ্রতিনিধি বানাতে মরিয়া অপরাধমুক্ত রাজশাহী গড়তে মাদক নির্মূলে জিরো টলারেন্স: আরএমপি কমিশনার গাজীপুরে জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেফতার, মামলা ৫২ ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্য ও অসাধারণে অতিষ্ঠ সেবাগ্রহীতারা শরীয়তপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে সেরা তরুণ করদাতা হয়েছেন আপন ২ ভাই

Reporter Name

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সেরা তরুণ করদাতা হয়েছেন আপন ২ ভাই। করদাতারা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিয়ানাবোনা গ্রামের মৃত: মতিউর রহমান ও আনজুমা বেগম এর ছেলে মোঃ বেলাল উদ্দীন সোহেল ও মোঃ মনিরুল ইসলাম জুয়েল। বড় ভাই বেলাল উদ্দীন সোহেল ব্যবসায়ী ও গোদাগাড়ী উপজেলার ৭ নং দেউপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ছোট ভাই মোঃ মনিরুল ইসলাম জুয়েল একজন ব্যাবসায়ী।

এপর্যন্ত বড়ভাই বেলাল উদ্দীন সোহেল টানা ৮ বার এবং মোঃ মনিরুল ইসলাম জুয়েল ৪ বার সেরা করদাতা হয়েছেন। বুধবার দুপুর ১২টায় নগরীর এক অভিজাত রেস্তোরার কনফারেন্স রুমে কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে সেরা করদাতা ক্রেস্ট, সম্মাননা স্মারক ও সিআইপি কার্ড তুলে দেয়া হয়।
সম্মাননা পরবর্তি অনুভুতি ব্যক্ত করেন মোঃ বেলাল উদ্দীন সোহেল।

তিনি বলে স্মার্ট বাংলাদেশ আমাদের স্বপ্ন। আর এই স্বপ্নকে এগিয়ে নিতেই আমাদের এই প্রচেষ্টা। আমরা কর দিয়ে দেশের অর্থনীতির গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে বিশেষ ভূমিকা পালন করছি। তিনি আরো বলেন আমরা সবাই যদি নিজে নিজের অবস্থানে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করি ক্ষুধা এবং দারিদ্র মুক্ত বাংলাদেশ হবে।

দুই সহদর ভাইয়ের সেরা করদাতা সম্মাননা পাওয়ায় তাঁদের অভিনন্দন জানিয়েছেন রাজশাহী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী এ্যাডভোকেট বার সমিতির সদস্য এডভোকেট মামুন অর রশিদসহ দেউপাড়া ইউনিয়নের সাধারণ মানুষ।



Our Like Page
Developed by: BD IT HOST