October 3, 2026, 5:49 am
শিরোনামঃ
শিবগঞ্জ খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন আওয়ামী নেতা রাসেল গং রয়েল হিল রিসোর্ট’ ভাঙচুর, দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মামলা দায়ের কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, ওয়ার্ল্ডে মিডিয়া ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীর গোদাগাড়িতে পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত

Reporter Name

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর গোদাগাড়ীতে গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল এর বিরুদ্ধে।বুধবার (১ফেব্রুয়ারি) বিকেল ৩.৪৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ আবু তাহের। আবু তাহের দৈনিক মাতৃজগত পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন।

সূত্রমতে জানাযায়, গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক মো: আবু তাহের কে সবার সামনে গালাগালি করেন পুলিশ কনস্টেবল মোঃ আরিফুল ইসলাম (বিপি নাম্বারঃ৮৫০৪০১৪৬ ৯৯)। ইতিপূর্বেও এই কনস্টেবলের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর কাছ থেকে মোটর সাইকেল উপহার নেওয়ার খবর পাওয়া যায়। তার বর্তমান কর্মস্থল গোদাগাড়ি থানার প্রেমতলি তদন্ত কেন্দ্রে।

তবে একজন সংবাদকর্মীর সাথে পুলিশ কনস্টে বলের এমন আচরণ খুবই দুঃখজনক। কারন রাষ্ট্রীয় উন্নয়ন ও জনগণের সেবায় একজন সাংবাদিক বা সংবাদমাধ্যমের ভূমিকা অতুলনীয়। তাই সাংবাদি কের সাথে এমন আচরণের দ্রুত বিচারের দাবী জানান রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা। এতে ঐ কনস্টেবলের সমালোচনা করে তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবী জানান।

বিষয়টি নিয়ে রাজশাহী জেলা পুলিশের মিডিয়া মুখ্যপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমের সাথে কথা বললে তিনি জানান,এমন ঘটনা আমার জানা নাই । আমি খোঁজ নিয়ে দেখছি। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে খুবই দুঃখজনক। তবে কেন হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST