December 5, 2025, 2:03 pm
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী মহানগরীতে আরএমপি’র সচেতনতামূলক মোটরসাইকেল মহড়া

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে কিশোর অপরাধ প্রতিরোধ,ভেজাল খাদ্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্র নে রাখতে মোটরসাইকেল মহড়া করছে রাজশাহী মেট্রো পলিটন পুলিশ। আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয়-এর নির্দেশে।

শহরের আইন-শৃঙ্খলার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নগরীর মূল সড়কসমূহে মোটরসাইকেল পেট্রোলিং করাসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত যত্রতত্র ঘুরে বেড়াতে দেখলে তাদেরকে সচেতন করা হচ্ছে। ইভটিজিং রোধে এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে উঠতি বয়সের কিশোর ও বখাটে যুবকদের নজরদারির মধ্যে রাখা হচ্ছে।

এই সচেতনামূলক কার্যক্রম সফল বাস্তবায়নে পুলিশ কমিশনার মহোদয় নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন। এছাড়াও তিনি যে কোনো পরামর্শ কিংবা অভিযোগ জানাতে কোনো মাধ্যম ছাড়াই তাঁর কার্যালয়ে সরাসরি সাক্ষাৎ করার জন্য সনির্বন্ধ অনুরোধ করেছেন।

উল্লেখ্য গত ৯ই আগস্ট ২০২৩ হতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এই মহড়া পরিচালিত হয়ে আসছে।



Our Like Page
Developed by: BD IT HOST