July 7, 2026, 8:55 pm
শিরোনামঃ
এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ ট্রেনে পাসপোর্ট, প্লেনেরটিকেট সহ ব্যাগ রেখে নেমে গেলেন বিদেশযাত্রী, ৯৯৯ নম্বরে ফোনে আধাঘন্টায় উদ্ধার যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র বৈঠক সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ” লক্ষ্মীপুর পৌরসভার “২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০ তারাকান্দায় মাদকের টাস্কফোর্স অভিযান: ০৩ জনকে বিনাশ্রম কারাদন্ড ও মামলা দায়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালকের যোগদান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী মহানগরীতে শব্দ যন্ত্র ব্যবহারে আরএমপি’র নির্দেশনা

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ

সারা দেশের মত রাজশাহী মহানগরীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৩ চলমান রয়েছে। কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠান নগরীর বিভিন্ন এলাকায় দিনে ও রাতে উচ্চ স্বরে গান-বাজনা ও বিভিন্ন অনুষ্ঠান করে চলেছেন, যা কোমলমতি পরীক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগ বিঘ্নিত করছে এবং তাদের মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এটি একটি সামাজিক অপরাধ। পাশাপাশি রাজশাহী মহানগর পুলিশ আইন, ১৯৯২ ও শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর আওতায় এটি আইনতঃ দণ্ডনীয়।

যারা আইন বহির্ভূতভাবে এ ধরনের কর্মকাণ্ড করছেন তাদেরকে এরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও ভুক্তভোগী নাগরিকবৃন্দকে ৯৯৯ এ ফোন করে অথবা স্থানীয় থানায় অভিযোগ করে প্রতিকার গ্রহণের জন্য সনির্বন্ধ অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।

শব্দের তীব্রতা বর্ধক যন্ত্রের অপব্যবহার রোধে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার।



Our Like Page
Developed by: BD IT HOST