March 17, 2026, 12:24 am
শিরোনামঃ
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মসিকের সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক : নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন  “টাকাখেকো ইঞ্জিনিয়ার”সমীরণ মিস্ত্রী’গণপূর্তে শতকোটি টাকার সিন্ডিকেট”পরকীয়া কেলেঙ্কারি ও ভারত পর্যন্ত সম্পদের ছড়াছড়ি প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১ সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার ও রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)।

শনিবার (২৯ জুন) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্য ডিএমপি কমিশনার বলেন, শিক্ষকতা শুধু চাকরি নয়, এরমধ্যে রয়েছে অনেক দায়িত্ব ও কর্তব্য। এই প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীরা যাতে ভালো রেজাল্ট করতে পারে সেজন্য আপনারা প্রত্যেকের জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। এই দায়িত্বটা অবশ্যই নিজের ভেতর থেকে হতে হবে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের আইন মানার সংস্কৃতি ও নৈতিকতার শিক্ষাও আপনাদেরকেই দিতে হবে, যাতে তারা সমাজে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, আমি জানি আপনারা অনেক সীমাবদ্ধতার মধ্যেও কলেজ ও কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ কলেজের সার্বিক উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহমেদ সেহেলি নাজনীন। নতুন ভবনটি করে দেওয়ার জন্য ডিএমপি কমিশনারকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান । রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে স্বনামধন্য কলেজে প্রতিষ্ঠিত করতে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে কাজ করার অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) মোহাম্মদ জায়েদুল আলম, বিপিএম-সেবা, পিপিএম-বার; লজিস্টিকস বিভাগের উপ-পুলিশ কমিশনার সোমা হাপাং; ওয়েলফেয়ার ও ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রানা, পিপিএম-সেবা; শিক্ষক মন্ডলী, অভিভাবক পক্ষের প্রতিনিধিগণ ও ডিএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST