December 6, 2025, 2:42 am
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসীরা হামলা,গুলিবিদ্ধ সহ ৪ আহত

Reporter Name

নিউজ ডেক্সঃ-লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা ও গুলি করেছে সন্ত্রাসীরা। এতে এক সাংবাদিক গুলিবিদ্ধসহ ৪ সাংবাদিক আহত হয়েছে। আহত সাংবাদিকরা হচ্ছে, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর প্রেসক্লাবের সদস্য মোঃরফিকুল ইসলাম, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক

মোঃ আলাউদ্দিন,প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ ফয়সাল মাহমুদ,অনলাইন পোর্টালের ন্যাশনাল প্রেসের প্রতিনিধি নিরব হোসেন। গুরুতর আহত সাংবাদিক রফিকুল ইসলাম,আলাউদ্দিন ও ফয়সাল মাহমুদকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রফিকুলের অবস্থায় গুরুতর।

সোমবার ৩ ফেব্রুয়ারী বিকেলে সদর উপজেলার দত্তপাড়া গনেশশ্যামপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেসক্লাব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়নসহ জেলার সকল সাংবাদিক সংগঠন ও কর্মরর্ত সাংবাদিকরা।

আহত সাংবাদিক ও পুলিশ জানায়, সদর উপজেলার দত্তপাড়া গনেশ্যামপুর এলাকায় মারামারি ও জমি দখলের সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহের জন্য লক্ষ্মীপুর থেকে দুইটি মোটসাইকেলে যোগে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন সাংবাদিকরা। এসময় দত্তপাড়া কলেজ থেকে কিছুদুর সামনে গেলে ৭ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী সাংবাদিকদের মোটরসাইকেলের গতিরোধ করে।

এসময় সাংবাদিক রফিকুল ইসলাম বিষয়টি জানার চেষ্টা করলে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার মাথায় পেটে যায়। এরপর অন্য সাংবাদিকরা বাধা দিলে তাদের ওপর হামলা চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ফয়সাল মাহমুদের গায়ে গুলি লাগে। এসময় সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল নগটদ টাকা পয়সা নিয়ে যায়।পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

এঘটনার খবর শুনে সদর হাসপাতালে ছুটে যান সাংবাদিকরা এর মাস খানিক আগে সাংবাদিক রফিকুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ছিল।

এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান প্রেক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল-সাধারন সম্পাদক সাইদুল ইসলাম পাবেল,চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আঃ নূর ও লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন ও সাধারন সম্পাদক আব্বাছ হোসেনসহ জেলায় কর্মরত সাংবাদিক সমাজ। দ্রুত জড়িতদের গ্রেফতার না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন তারা।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ জানান, তিনজনকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে একজনের অবস্থায় গুরুতর তার মাথায় আঘাতের চিহৃ রয়েছে। পাশাপাশি অন্য আহত ফয়সাল মাহমুদের পায়ে দুইটি আঘাত রয়েছে সেটা গুলি কিনা বিষয়টি এক্স করার পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সুপার মোঃ আকতার হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের চিহিৃত করে দ্রুত গ্রেফতার করা হবে। এই বিষয়ে কাউকে ছাড় দেয়া হবেনা। ইতিমধ্যে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।



Our Like Page
Developed by: BD IT HOST