নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ নং লাহার কান্দি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগষ্টের কালোরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের স্মরণে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়।
শোক সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল হাসান মুরাদ, সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য সদর থানা আওয়ামী লীগের সভা পতি হুমায়ুন কবির পাটোয়ারী বলেন, জাতির জনককে ভালোবসেন বলেই আজকে আপনারা আজকে শোকসভা ও দোয়ার আয়োজন করছেন। এজন্য ধন্যবাদ জানাই।
শেখ হাসিনা সকল ভয়ভীতি উপেক্ষা করে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কসজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দিনরাত কাজ করে যাচ্ছেন।
সব হারিয়ে তিনি দেশের মানুষকে ভালোবেসে তিনি বেঁচে আছেন।
তিনি আরও বলেন ১৫ আগষ্টের খুনী ও ২১ আগষ্টের খুনী একই সূত্রে গাঁথা।আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার ও আওয়ামীলীগ কে বিজয়ী করতে হবে।
সভাশেষে উপস্থি ত কয়েক হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।