August 6, 2026, 11:11 pm
শিরোনামঃ
সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ রায়পুরে আওয়ামীলীগ নেতা পেয়ার আলী ও মামুন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী মামলায় জেলহাজতে প্রেরন ছাত্রীঅশ্লীল বার্তা-ছবি পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি,থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে ১০০ টি পূজা মন্ডপে অনুদান অনুদান দেন এমপি মেরিনা জাহান কবিতা

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ,

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ১০০ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, উত্তরবঙ্গের নারী নেতৃত্বের গর্ব এবং সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা তার ব্যক্তিগত তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেছেন।

আজ রবিবার, মহাঅষ্টমী, দুপুরে এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার পক্ষে গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর পৌর শাখা কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের হাতে ঐ অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি রতন বসাক,সাধারণ সম্পাদক,সনাতন ধর্মের ঐক্যের প্রতীক, তারুণ্যে অহংকার এবং বাংলা খবর বিডি’র প্রকাশক মানিক কুমার সরকার,মানব প্রেমিক এনামুল হাসান হিটু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র দেব,যুগ্ম-সাধারণ সম্পাদক চন্দন কুমার রায় প্রমূখ।



Our Like Page
Developed by: BD IT HOST