April 17, 2026, 8:23 am
শিরোনামঃ
“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুর থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

সিরাজগঞ্জের শাহজাদপুর থানার আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলীর সভাপতিত্বে রবীন্দ্র কাছারি বাড়ি অডিটোরিয়াম হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আলমগীর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামানের দক্ষ সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এতে বিএনপি এবং জামায়াতে ইসলামী স্থানীয় নেতৃবৃন্দ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও এ সভায় অংশগ্রহণ করেন।

এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে করণীয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পুলিশ প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ, ও গণমাধ্যম প্রতিনিধিরা একযোগে কাজ করার অঙ্গীকার করেন।



Our Like Page
Developed by: BD IT HOST