November 25, 2026, 12:22 pm
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শিশুদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় গণমাধ্য মের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৮ মে রবিবার বিকালে ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় নাট‍্যশালা সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলীর পরিচালনায় ও চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেস কাউন্সিলরের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম,ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের মিনিস্টার কাউন্সিল ও ডেপুটি চীফ মিশন একাতেরিনা সেমোনোভা, অধ‍্যাপক ড.নাঈমা খানম,জাতীয় ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম ভুট্টো,এটিএন নিউজের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ মোশাররফ হোসাইন,
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ,ভাইস চেয়ারম্যান আরফান চৌধুরী আপেল,হিউম্যান রিসোর্স এন্ড চাইল্ড লেবর অব ইন্দোনেশিয়ার কান্ট্রি ডিরেক্টর (বিডি) সাংবাদিক এস এম আকাশ।

ব‍্যবসায়ী কাজী মোঃ খালেকুজ্জামান চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক মোঃ এ এইচ এম কামরুজ্জামান,ফাহিম আহমেদ ফাহিম,বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সাবরিনা চৌধুরী মোঃ রিপন মোল্লা,মোঃ ফরিদ গাজী,লতিফ আহমেদ,লায়ন আবুল বাশার,লায়ন মতিউর রহমান টিপু,এস এম আব্দুর রহিম, নিপা,নুর মোহাম্মদ শাহেদ, কাজী মাসুদ,পারভেজ হোসাইন সহ প্রমূখ।

এ সময় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী গণমাধ্যমের প্রতি বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে প্রবন্ধ পাঠ করেন।

প্রস্তাবনা সমূহ:
—————-
১| সকল প্রকার সংবাদ প্রকাশের পাশাপাশি প্রতিদিন অন্তত একবার হলেও শিশুদের সংবাদ প্রকাশ করা।

২| শিশুদের অধিকার সচেতনতায় সচেতনমূলক অনুষ্ঠানের আয়োজন করা।

৩| শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো সংবাদ প্রকাশ করে তাদের উৎসাহিত করা।

৪| শিশু অধিকার সংগঠন সহ সকল স্বেচ্ছাসেবী মানবাধিকার সংস্থা গুলোকে বিভিন্ন কাজে সম্পৃক্ত করা।

৫| সুবিধা বঞ্চিত পথ শিশুদের জীবন মান নিয়ে প্রতিবেদন করা।

৬| শিক্ষামূলক শিশুতোষ নাটক/বা শর্ট ফিল্ম তৈরি করে তা ধারাবাহিক ভাবে গণমাধ্যমে প্রচার করা।

৭| অসহায় ও নির্যাতিত নারীদের নিয়ে উৎসাহ মূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা।

৮| মাদক বিরোধী সচেতনতামূলক ক‍্যাম্প করে তা প্রচার করা।

৯| পথশিশুদের কথাগুলো তুলে ধরা।

১০| শিশু বিকাশে ক্ষতি হয় এমন অনুষ্ঠান প্রচার হতে বিরত থাকা।

১১| সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংস্থাগুলোর কাজ গুরুত্বসহকারে তুলে ধরা।

১২| শিশু বিষয়ক যতগুলো দিবস আছে সেই দিবস গুলোকে প্রাধান্য দিয়ে শিশু অধিকার সচেতনতায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা

১৩| শিশু অধিকার নিয়ে কাজ সংগঠনগুলোকে মিডিয়া বান্ধব হিসেবে একে অপরের পরিপূরক হিসাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করা

১৪। সুবিধা বঞ্চিত শিশুদেরকে রাষ্ট্রবিরোধী সমাজবিরোধী ও অনৈতিক কাজে ব্যবহারকারীদেরকে চিহ্নিত করা।

১৫। শিশু অপহরণকারী ও শিশুকে দিয়ে জোরপূর্বক ভিক্ষাবৃত্তিকারী- দেরকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দিয়ে কঠিন শাস্তির মুখোমুখি করার
দাবি।

উপস্থিত বক্তাদের সামনে প্রস্তাবনা গুলো বাস্তবায়নের জোর দাবি জানান এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মহাসচিব মানবতার ফেরিওয়ালা শিশু বন্ধু মোহাম্মদ আলী।



Our Like Page
Developed by: BD IT HOST