August 8, 2026, 4:21 pm
শিরোনামঃ
কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শিশু-কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে জনগণের অংশগ্রহণ” শীর্ষক পরিকল্পনা সভা

Reporter Name

শাহজাদপুরে “বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এবং শিশু-কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে জনগণের অংশগ্রহণ” শীর্ষক পরিকল্পনা সভা অনুষ্ঠিত।

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে “বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এবং শিশু-কিশোর-কিশোরীদের জিবনমান উন্নয়নে জনগণের অংশগ্রহণ” শীর্ষক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আলম,ডিস্ট্রিক কো-অর্ডিনেটর এ কে এম শফিকুল আলম মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদাৎ হোসেন,সমাজ সেবা অফিসার মোঃ মোকবুল হোসেন,মহিলা বিষয়ক অফিসার নিলুফা ইয়াসমিন এবং শাহজাদপুর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

এ সময় প্রফেসর মোঃ আজাদ রহমান তার বক্তব্য বলেন, এক সময় অত্যন্ত কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো তবে এখন সময় বদলেছে।মানুষ সচেতন হচ্ছে, মেয়েরা শিক্ষিত হচ্ছে। বাল্য বিবাহ এর বিরুদ্ধে প্রদক্ষেপ নেওয়া হচ্ছে সকলের সম্মিলিত প্রচেষ্টা বাল্যবিবাহকে রোধ করতে পারে।

আবার,মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, সিরাজগঞ্জে ও শাহজাদপুরে বাল্যবিবাহের হার আরো হ্রাস করা প্রয়োজন,এক্ষেত্রে স্থানীয় মানুষেরা সচেতন ভূমিকা রাখতে পারেন। শিশু-কিশোরীরা দেশের ভবিষ্যতের কর্ণধার, তাই এদের ঝড়ে পড়া রোধ করতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST