March 16, 2026, 11:55 pm
শিরোনামঃ
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মসিকের সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক : নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন  “টাকাখেকো ইঞ্জিনিয়ার”সমীরণ মিস্ত্রী’গণপূর্তে শতকোটি টাকার সিন্ডিকেট”পরকীয়া কেলেঙ্কারি ও ভারত পর্যন্ত সম্পদের ছড়াছড়ি প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১ সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস উদ্ধারসহ চক্রের গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – ভারত হতে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশের বাজারে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশে আনা প্রায় ৪৮ লক্ষ টাকার বিভিন্ন ভারতীয় স্কিনকেয়ার কসমেটিকস সামগ্রী উদ্ধারসহ চোরাচালান চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতের নাম ফিরোজ আলম বাবু (৩৭)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ২৫ হাজার ৪৪ পিস বিভিন্ন স্কিনকেয়া র সামগ্রী উদ্ধার করা হয়। এসময় এসব চোরাচালান পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

রবিবার(১৯ জানুয়ারি ২০২৫ খ্রি.)সন্ধ্যা ৬:০০ ঘটিকায় রাজধা নীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি চৌকস দল।

ডিবি-তেজগাঁও সূত্রে জানা যায়,রাজধানীর বনশ্রী এলাকায়এক টি চক্র দীর্ঘদিন ধরে আখাউড়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় অবৈধ স্কিনকেয়ার কসমেটিকস সামগ্রী এনে একটি বাসায় মজুদ করছিল এবং পরবর্তীতে সেসব সামগ্রী স্থা নীয় বাজারে বাজারজাত করে আসছিল।এসব তথ্যের আলো কে দীর্ঘদিন ধরেই চক্রটি ডিবি টিমের নজরদারিতে ছিল।

গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকার উক্ত বাসায় অভিযান পরিচালনা করে চোরাচালান চক্রের অন্যতম সদস্য ফিরোজ আলম বাবুকে গ্রেফতার করা হয়। অভিযানকালে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আনা মোট ২৫ হাজার ৪৪ পিস বিভিন্ন স্কিনকেয়ার সামগ্রী জব্দ করা হয় ও চোরাচালান পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ কসমেটিকস সামগ্রীর স্থানীয় বাজার মূল্য প্রায় ৪৮ লক্ষ টাকা।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ফিরোজসহ উক্ত চোরাচালান চক্রের সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে খিলগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত কসমেটিসসমূহ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে ভারত হতে আনা হতো এবং পরবর্তীতে দেশের বিভিন্ন অনলাইন শপসহ বিভিন্ন কসমেটিকস দোকানের মাধ্যমে ভোক্তাদের কাছে সরবরাহ করা হতো।এতে প্রতিনিয়ত সরকার বিপুল পরিমান রাজস্ব হতে বঞ্চিত হয়ে আসছিল। অন্যদিকে চোরাচালানের মাধ্যমে আসার কারণে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পণ্যের গুণগত মান যাচাই করার সুযোগ না থাকার ফলে এসব পণ্য ব্যবহার করে ভোক্তাগণ বিভিন্ন ধরনের শারিরিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

গ্রেফতারকৃত ফিরোজসহ উক্ত চোরাচালান চক্রের সাথে অন্যা ন্যদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীনরয়ে ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ভারতীয় পণ্য চোরাচালানের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST