June 13, 2026, 6:58 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সকলের সার্বিক সহযোগিতায় সংবাদটি দ্রুত পৌঁছে যায় সুদূর হবিগঞ্জে ভিক্টিমের পরিবারের নিকট

Reporter Name

আলহামদুলিল্লাহ!
মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শোকরিয়া জ্ঞাপন করছি।

নিজস্ব প্রতিবেদক :
ইং ১৯/০৩/২৫ খ্রিঃ রাত ১২:৪৫ ঘটিকায় রামগঞ্জ পৌরসভাধীন ৩ নং ওয়ার্ড এলাকা হতে বাক প্রতিবন্ধী অজ্ঞাত এক শিশুকন্যাকে পেয়ে তাকে তার পরিবারের নিকট ফিরিয়ে দিতে সহায়তা করার জন্য থানার ফেসবুক পেইজ হতে পোস্ট করা হয়।
সকলের সার্বিক সহযোগিতায় সংবাদটি দ্রুত পৌঁছে যায় সুদূর হবিগঞ্জে ভিক্টিমের পরিবারের নিকট। পরবর্তীতে অদ্য ১৯/০৩/২৫ খ্রিঃ সন্ধ্যায় ইয়াসমিন আক্তার (১৯) পিতা- ফরিদ মিয়া, মাতা- নুর মহল আক্তার, সাং- বরমপুর (মোল্লাবাড়ি), থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ এর পরিবার ব্যাকুল হয়ে তাকে নেয়ার জন্য ছুটে চলে আসেন রামগঞ্জ থানায়।
পরিবারসূত্রে জানা যায়, ৪ ভাই ১ বোনের মধ্যে ইয়াসমিন চতুর্থ। ২৩/১২/২৪ খ্রিঃ নিজ এলাকা হতে নিখোঁজ হয়। তৎপ্রেক্ষিতে তার বাবা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নম্বর – ১৫৪১, তারিখ- ২৭/১২/২৪ খ্রিঃ ।

রামগঞ্জ থানা পুলিশের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দীর্ঘদিন পর নিজের হারানো মানিককে ফিরে পেয়ে কৃতজ্ঞতা ও ভালোবাসায় আবেগআপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ পিতা ফরিদ মিয়া। শিশুটিকে পরিবারের নিকট ঈদ উপহার ও যাতায়াত ভাড়াসহ ফিরিয়ে দিতে পেরে রামগঞ্জ থানা পুলিশ অত্যন্ত আনন্দিত।
স্বজন হারানো অসহায় পরিবারের নিকট শিশুকন্যাটিকে ফিরিয়ে দিতে রামগঞ্জ থানা পুলিশের কাজে সহযোগিতা করা সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি, যেখানে নারীরা নিরাপদ, সম্মানিত ও স্বনির্ভর হয়ে নিজেদের সর্বোচ্চ প্রতিভা বিকাশের সুযোগ পাবে।
সবাইকে ধন্যবাদ।



Our Like Page
Developed by: BD IT HOST