September 19, 2026, 7:54 am
শিরোনামঃ
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু ৫ দিনের রিমান্ডে বাকিদেরও বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর

Reporter Name

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি জামালপুরে বকশীগঞ্জ সাংবাদিক নাদিম হত্যা মামলার গ্রেপ্তারকৃত ১৩ আসামির মধ্যে ৯ জনকে ৪ দিন ও ৩ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রোববার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টা দিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক তানভীর আহমেদ ৯ জনের রিমান্ড মঞ্জুর করেন।

৯ জনকে গতকাল শনিবার বিকেলে আদালতে তোলা হয়েছিল। আজ রোববার তাদের শুনানি হয়। এতে সুমন (৪৩), মিলন (২৫), তোফাজ্জল (৪০) ও আইনাল হক (৫৫) এই ৪ জনকে ৪ দিন করে এবং কফিল উদ্দিন (৫৫), ফজলু মিয়া (৩৫), শহিদ (৪০), মকবুল (৪০), ওহিজ্জামানের (৩০) ৫ জনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউনুস আলী বলেন, বিচারক দীর্ঘক্ষণ দুই পক্ষের কথা শুনেছেন। তিনি ৫ জন আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং ৪ জনকে ৪ দিন করে রিমান্ড দিয়েছেন।

এদিকে প্রধান আসামি চেয়ারম্যান বাবুসহ ৪ আসামিকে আজ আদালতে তোলা হলে তার ৫ দিনের রিমান্ড মঞ্জর করেন আদালত। বাবুর সাথে আদালতে তোলা দুই জনকে ৪ দিন এবং এক আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জর করা হয়। প্রসঙ্গত,বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন নাদিমের ওপর হামলা করে পরে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST