সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির চকরিয়া শাখার সভাপতির মাতৃবিয়োগে শোক প্রকাশ
Reporter Name
Update Time :
Thursday, August 13, 2026
/
119 Time View
/
Share
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ খ্রী: সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া শাখার সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মনসুর মহসিনের ম আলহাজ্ব শাফেয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি শোক প্রকাশ করা হয়েছে।
এক বিবৃতিতে তার মৃত্যুতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর গভীর শোক প্রকাশ করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে অসুস্থ হয়ে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। ৬৮ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্বামী সহ ১০ কন্যা, ৪ পুত্র, নাতি-নাতনি রেখে গেছেন।
আগামীকাল শুক্রবার জুমাবাদ ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাদের ডুলাহাজরা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের এমইউপি ছিলেন এবং ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে টানা দুই বছর দায়িত্ব পালন করছেন।