November 25, 2026, 6:40 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডের গুলিয়াখালী সী-বিচ এ রিসোর্ট ও সেতু নির্মাণ করা হবে

Reporter Name

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ৪নং মুরাদপুর ইউনিয়নস্থ গুলিয়া খালী সমুদ্রসৈকতে রিসোর্ট,ওয়াকওয়েসহ সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।নির্মাণকাজের জন্য উপজেলা প্রশাসনের তৈরী নকশা অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোঃ ফখরুজ্জা মান।সম্প্রতি গুলিয়াখালী সৈকত পরিদর্শন শেষে জেলা প্রশাসক সৈকতের উন্নয়নের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।এর মধ্যে রয়েছে সৈকতের আবর্জনা পরিষ্কার করা,অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাট নিরাপদ দূরত্বে সরিয়ে আনা,পর্যাপ্ত টয়লেট স্থাপন করা ইত্যাদি।

জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফখরুজ্জামান বলেন, সৈকতের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের ইউনিট চালুর কার্যক্রম শুরু হয়েছে। নকশা অনুযায়ী বেড়িবাঁধ থেকে ইংরেজী ওয়াই আকৃতির ১০ফুট ওয়াকওয়ে নির্মাণ করা হবে।এর দুই দিকে হবে রেঁস্তোরা ও রিসোর্ট।এ বিষয়ে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বলেন,বর্ষাকালে জোয়ারের সময় সৈকত ডুবে যায়। তখন পর্যটকদের বেড়িবাঁধে অপেক্ষা করতে হয়। সব ঋতুতে পর্যটকেরা যেন সৈকতের সৌন্দর্য্য উপভোগ করতে পারেন, তেমন একটি নকশা করা হয়েছে। অল্প সময়ের মধ্যে এর নির্মাণকাজ শুরু হবে বলে জানান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST