আবদুল মামুন,সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএন্ডএফ কেয়ার এর উদ্যোগে ও এডভোকেট মহিউদ্দীন চৌধুরীর আর্থিক সহযোগিতায় সুবি ধাবিঞ্চিত প্রায় শতাধিক পরিবারের মাঝে পবিত্র রমজানের ব্যতিক্রম উপহার প্রদান করা হয়।শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৪ টার দিকে ৪নং মুরাদপুর ইউনিয়নের পেশকার পাড়ায় তার নিজ বাসভবনে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ডিম বিতরণ করা হয়। সদস্য ভেদে প্রতিটি পরিবারকে জন প্রতি ৩০ টি করে ডিম দেওয়া হয়।
এতে করে হতদ্ররিদ পরিবারগুলো রমজান মাস জুড়ে আমিষের চাহিদা পূরনের ভূমিকা রাখবে এসময় বিএন্ডএফ কেয়ারের অন্যতম সমন্বয়ক ও চ্যারিটির চেয়ারম্যান এর মুখপাত্র আশ্রাফুল আলম ভূঁইয়া বলেন,সমাজের অসহায় ও বিপন্ন মানুষের সেবা করাকে আমরা ইবাদত মনে করি৷ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ মাছ-মাংস খেয়ে পুষ্টির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে তাই নিজেদের দায়িত্ববো ধের জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, এবং ডিমের মত একটা পুষ্টিকর খাদ্য এবার রমজানের ইফতার সামগ্রী বিতরণ এর অংশ হিসেবে প্রদান করেছি। একটি ডিমে এ্যানার্জি থাকে ১৪৩ ক্যালোরি। আর কার্বোহাইড্রেট থাকে ০.৭২ গ্রাম মতো প্রোটিন থাকে ১২.৫৬ গ্রাম,ফ্যাট থাকে ৯.৫১ গ্রাম। এছাড়া ফসফরাস থাকে ১৯৮ মিলি গ্রাম,পটাশিয়াম ১৩৮ মিলিগ্রাম,জিঙ্ক থাকে ১.২৯ মিলি গ্রাম।
ডিমের সাদা অংশে থাকে প্রোটিন ও কুসুমে থাকে ভালো ফ্যাট,আয়রন ও ভিটামিন। শিশুর দৈহিক বৃদ্ধি, হাড় শক্ত করতে ও মেধার বিকাশে ডিম খুবই কার্যকর ডিমে আরও আছে ভিটামিন এ,যা দৃষ্টিশক্তি উন্নত করে। আর কুসুমে থাকা ভিটামিন ডি,হাড়ের জন্য ভালো আমরা প্রতিটি পরিবারকে পরিবারের সদস্য হিসেব করে পুরো রমজান মাস জুড়েই দৈনিক একটা করে ডিম খাওয়ার মত পর্যাপ্ত ডিম দিয়েছি আমাদের ব্যতিক্রমী এই উদ্যোগে মানুষের মাঝে অনেক উদ্দীপনা দেখা গেছে, আলহামদুলিল্লাহ।