July 31, 2026, 10:14 am
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীমান্ত ইস্যুতে কোনো ছাড় নয় – স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name

প্রথম বাংলা – স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের সরকার সীমান্ত বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি, তাই উত্তেজনা দেখা দেয়নি। তবে বর্তমান সরকার কোনো ছাড় না দিয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে, এ কারণেই এ বিষয়ে এখন অনেক আলোচনা হচ্ছে।রোববার(১৯ জানুয়ারি)বিসিএস ও জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো পরিস্থিতিতেই দেশের সীমান্ত সুরক্ষিত রাখা হবে। আগে ভারতের ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও এখন যা আইনত বাংলাদেশের অধিকার, তা নিশ্চিত করা হচ্ছে তিনি জানান, আসন্ন ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্ত সমস্যার সমাধান বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্নীতি দেশের একটি প্রধান সমস্যা, এবং এ বিষয়ে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ভূমি সংক্রান্ত জটিলতাও বৃদ্ধি পাচ্ছে, যা কৃষিজমির পরিমাণ কমিয়ে দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ভূমি সুরক্ষা আইন প্রণয়ন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST