November 6, 2026, 5:18 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সোনারগাঁয়ে ময়লায় মিললো লাখ টাকা পিয়াজ-রসুন

Reporter Name

 

মোঃ তানভীর সোনারগাঁও প্রতিনিধি ঃ-

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেরর সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার মেরীখালী ব্রিজের ঢালে ময়লায় দেখা মিললো লাখ টাকার পিয়াজ ও রসুন। স্থানীয়রা জানান, রবিবার সকাল থেকে তারা এখানে বস্তা ভর্তি ও খোলা লাখ টাকা পিয়াজ ও রসুন কে বা কাহারা ফেলে গেছে।

তবে ময়লা পাওয়া রসুন ও পিয়াজের বেশীর ভাগই নষ্ট। তাদের ধারণা কোন ব্যবসায়ী বেশী লাভের আশায় মজুদ করেছিল। সঠিক পস্থায় রক্ষনাবেক্ষন করতে না পারার কারণে নষ্ট হয়ে যাওয়ায় রাতে আধারে এখানে ফেলে গেছে।

পথচারী মিন্টু মিয়া জানান, তিনি প্রতিদিনই এ রাস্তা দিয়ে চলাচল করেন। স্থানীয় বাজার ও বাসা বাড়ির ময়লা এখানে ফেলা হয়। ময়লা আর্বজনার দূর্গন্ধে রীতিমতো এখান দিয়ে চলাচল করা ধায়। কিন্তু রবিবার তিনি যখন বাড়ি থেকে মোগরাপাড়া চৌরা স্তা আসছিলেন।

তখন দুগন্ধটা কিছুটা কম মনে হয়েছে। ময়লা পাশে এসে তিনি দেখেন ময়লার উপর প্রায় লাখ টাকার বস্তা ভর্তি পিয়াজ ও রসুল পড়ে ময়লা আর্বজনা ঢেকে গেছে। এছাড়া বস্তা ছাড়াও পুরো ময়লা জুড়ে চারদিকে নষ্ট পিয়াজ ও রসুল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

এর সাথে আগুনে জ্বলছে কিছু পিয়াজ ও রসুন। তিনি জানান, গতকাল রাতে যখন বাসায় গিয়েছিলাম তখন দেখেনি। রাতের বেলা হয়তো কে বা কাহারা পিয়াজ রসুনগুলো ফেলে গেছে।

স্থানীয়রা জানান, গত এক বছর ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের সাথে পিয়াজ ও রসুনের দাম বাড়ে। তাদের ধারণা বাজারে পিয়াজ ও রসুনের চাহিদা থাকায় অসাধূ ব্যবসায়ীরা বেশী লাভের আশায় মজুদ করে ছিল।

ঠিক মতো পিয়াজ রসুনগুলো সংরক্ষন করতে না পারার কারণে নষ্ট হয়ে যায় যে কারণে পঁচে যাওয়া পিয়াজ রসুন রাতের আধারে এখানে ফেলে যায়।



Our Like Page
Developed by: BD IT HOST