April 17, 2026, 12:30 pm
শিরোনামঃ
“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ এবং মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীরা। এতে সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-৩ এর সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন শুরু হয়। এরপর শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ি মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মহাসড়কের ওপর বসে অবরোধ সৃষ্টি করেন।

অবরোধের ফলে উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকে বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। চার ঘণ্টারও বেশি সময় ধরে মহাসড়কে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, জ্বালানি তেলবাহী ট্যাংকলরিসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করলেও তাতে সফলতা আসেনি। পরে বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হাসান তালুকদার উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আমি তোমাদের দাবির সঙ্গে একমত। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাব মন্ত্রণালয়ে উত্থাপিত হবে। যদি দাবি পূরণ না হয়, তবে আমিও তোমাদের সঙ্গে আন্দোলনে শামিল হব।

উপাচার্যের এ আশ্বাসের পর বিকাল সাড়ে ৪টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।



Our Like Page
Developed by: BD IT HOST