July 30, 2026, 8:29 pm
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন

Reporter Name

প্রথম বাংলা : ২৭ জুলাই ২০২৬ সোমবার রাত ১১ ঘটিকায় শরীয়তপুর নড়িয়া থানাধীন আচুড়া গ্রামস্থ জনৈক আজিজ ঢালীর বাগান থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে, সেখানে কয়েকজন দুর্বৃত্ত মিলে এক ব্যক্তিকে আটকে রেখেছে এবং এক নারীকে নির্যাতন করছে। ৯৯৯ তাৎক্ষনিকভাবে নড়িয়া থানাকে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল বিল্লাল হোসেন এবং এ সংক্রান্তে কলার ও সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর পুলিশ ডিসপাচার এসআই মো. মিজানুর রহমান।

ঘটনার প্রাথমিক বিবরণে ভিকটিমের বর্ণনায় জানা যায়, ভিক্টিমের স্বামী রাজিব আহমেদ খানকে তার পরিচিত হযরত আলী খন্দকার নামে একজন লোক মোবাইল ফোনে জনৈক আজিজ ঢালীর বাগানে যাওয়ার কথা বলে। ভিকটিমের স্বামী রাজিব আহমেদ খান ঘটনাস্থলে গেলে হযরত আলী খন্দকার রাব্বি ও ইমন খন্দকারসহ আরো অজ্ঞাত তিন চারজন মিলে ভিকটিমের স্বামীকে বেঁধে ফেলে বলেন ‘তোর স্ত্রীকে ফোন দিয়ে টাকা নিয়ে আসতে বল তাহলে তোকে আমরা ছেড়ে দেব।‘ এরপর কলার তার স্ত্রী ভিকটিম ফারজানা আক্তার ফেন্সিকে (২৫) কে ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। তখন ভিকটিমকে দুই ব্যক্তি আটিপাড়া থেকে একটি অটোযোগে ঘটনাস্থলে এনে ভিকটিমের স্বামীকে মারধর করে অন্যদের সহযোগিতায় হযরত আলী খন্দকার ও মোঃ রাব্বি ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।

৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে নড়িয়া থানার সার্কেল অফিসার জনাব মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ ও অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া, আইসি ভোজেশ্বর এসআই (নি:) জোবায়ের হোসেন ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম ও ভিকটিমের স্বামীকে উদ্ধার করত: ভিকটিমকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে। তৎক্ষণাৎ এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১. হযরত আলী খন্দকার (৪২),পিতা- আব্দুল হাই খন্দকার, সাং-আটিপাড়া, থানা-পালং, জেলা-শরীয়তপুর ২. মোঃ রাব্বি (২৮),পিতামৃত- আলমগীর বেপারী,সাং-আচরা,থানা-নড়িয়া,জেলা- শরীয়তপুর এবং সহযোগী আসামী ইমন খন্দকার (২৬) পিতা-মালেক খন্দকার,সাং- আচরা,থানা-নড়িয়া,জেলা- শরীয়তপুরগণকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

এ সংক্রান্তে মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST