September 3, 2026, 9:02 am
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১৫ আগস্ট—আমার জীবনের সবচেয়ে কালো দিন, জাতির জীবনের সবচেয়ে বেদনার দিন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:
সেই ভোরে ঘাতকের নির্মম বুলেটে আমি হারিয়েছি আমার বাবা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হারিয়েছি মা, ভাই, ভাবি, আত্মীয়স্বজন—আমার সমস্ত আপনজন। সেই রক্তের দাগ আজও মুছে যায়নি, সেই শোক আজও আমার বুকের ভেতর জ্বলে।

কিন্তু, ভাই ও বোনেরা, শোক আমাদের দমিয়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের শপথ নিয়েই আমরা এগিয়ে চলেছি। আমি জানি—দেশি-বিদেশি অপশক্তি আজও এই দেশকে থামিয়ে দিতে চায়, স্বাধীনতার স্বপ্ন ভেঙে দিতে চায়। কিন্তু আমি বলছি, তাদের ষড়যন্ত্র সফল হবেনা—যদি আমরা ঐক্যবদ্ধ হই, যদি আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করি।

বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগসহ সব স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের আমি আহ্বান জানাচ্ছি—১৫ আগস্টের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নাও। শোকের এই দিনকে শক্তিতে রূপান্তর করো। আমরা রাস্তায় দাঁড়াবো, আমরা রুখে দেবো সব ষড়যন্ত্র, আমরা জিতবো—যেমন জিতেছিলাম ৭১-এ।

ভুলে যেওনা—বঙ্গবন্ধুর রক্ত আমাদের রগে প্রবাহিত। সেই রক্তের শক্তিতে আমরা এগিয়ে যাবো, দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবো, এবং বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে পৌঁছে দেবো।

আজ আমি শপথ নিচ্ছি—কোনো অপশক্তি, কোনো ষড়যন্ত্র, কোনো হত্যাকারী চক্র এই বাংলাদেশকে পেছনে টেনে নিতে পারবেনা। আর তোমাদের কাছে আমার অনুরোধ—আমার হাত শক্ত করে ধরো, আমরা একসাথে দেশ গড়বো, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো। জয় বাংলা; জয় বঙ্গবন্ধু ।

বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।



Our Like Page
Developed by: BD IT HOST