August 9, 2026, 5:05 am
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর বাড্ডা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মো: মাসুক মিয়া (২৭) ও রোমান (২৮)।

শনিবার (২১ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ০৩:৩০ ঘটিকায় মধ্য বাড্ডার একটি বাসায় অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দুজনের হেফাজত থেকে গাঁজা বিক্রির নগদ ৭৪ হাজার ২৫০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানানো হয়, শনিবার দুপুরে গোয়েন্দা -উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, মধ্য বাড্ডার একটি বাসায় বিপুল পরিমাণ অবৈধ গাঁজা বিক্রয়ের উদ্দেশে মজুদ করে রাখা হয়েছে। এই সংবাদের ভিত্তিতে টিমলিডার সহকারী পুলিশ কমিশনার মো: মাসুদ রানা এর নেতৃত্বে গোয়েন্দা টিমটি উক্ত বাসায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মাসুক মিয়া ও রোমানকে গ্রেফতার করা হয়।

এসময় সেই বাসায় তল্লাশি করে ডিবি পুলিশ দুটি ট্রাভেল ব্যা গের মধ্য থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য তিন লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়া তাদের হেফাজত থে কে গাঁজা বিক্রির নগদ ৭৪ হাজার ২৫০ টাকা ও দুটি মোবাইল ফোনসেটও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সমন্ধে জানা যায়, গ্রেফতার কৃতরা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন জায়গায় বিক্র‍য় করে থাকে। উদ্ধারকৃত গাঁজা তারা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST